ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাইতির প্রেসিডেন্ট খুনের ঘটনায় পুলিশের অভিযানে নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ১২:৪০

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি খুন হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে হত্যা করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দু’জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। কোথাও কোথাও অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে। হাইতির পুলিশ প্রধান লিওন চার্লিজ বলেন, ‘তাদেরকে ঘিরে ফেলে হত্যা করা হবে।’

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে নিজ বাসভবনেই খুন হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন।

ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দেন হাইতির প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ। তিনি জানান, হাইতির পুলিশ ও স্বশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। জোসেফ বলেন, ‘রাষ্ট্রের কার্যক্রম অব্যহত রাখা ও জাতিকে রক্ষা করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

২০১৮ সালের পর থেকে ডিক্রি জারি করে হাইতির শাসন চালিয়ে যাচ্ছিলেন জোভেনেল মইসি। তার পদত্যাগ চেয়ে হাইতিতে একাধিকবার বিক্ষোভ হয়েছে। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮