ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১:৫৬

রাজধানীর মোহাম্মদপুর বসিলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আফজাল মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আফজালের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম জহুর আলী। আফজালের ছোট ভাই জুয়েল মিয়া জানান, তারা পেশায় রাজমিস্ত্রি। বসিলা স্বপ্ন ধারা এলাকায় একটি নির্মাণাধীন ১৫ তলা ভবনে কাজ করছিলেন আফজাল। 

সেখান থেকে অসাবধানবশত চার তলার নিরাপত্তা বেষ্টনীর উপরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

প্রীতি / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি