দামুড়হুদার বহুলালোচিত কৃষি কর্মকর্তাকে কোটে হাজির হতে সমন জারি
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দামুড়হুদার বহুলালোচিত উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান কে আগামিকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে । এ মর্মে ২৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের একটি লিখিত আদেশ দামুড়হুদা মডেল থানায় এসে পৌঁছেচে।
জানাগেছে, গত ২৪ জুলাই দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অফিসে পেয়াজ বীজের তথ্য চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে অফিসের জানালা দরজা বন্ধ করে সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে লাঠিপেটা ও গালাগালি সহ হত্যার হুমকি দেন।ওই দিনই দামুড়হুদা মডেল থানায় একটি সাধারন ডাইরি করে ভুক্তভোগী শামীম রেজা। ওই ঘটনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন সিনিয়র পুলিশ অফিসার নিয়োগ করে বিষয়টি সুষ্ঠু তদন্ত করান। তদন্ত কর্মকর্তা এস আই তৌহিদুর রহমান ৫ সেপ্টেম্বর তদন্ত রিপোর্টটি বিজ্ঞ আদালত প্রেরন করেন। চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিষয়টি ১৯ সেপ্টেম্বর নথি গ্রহন পুর্বক ৫০৬ পেনাল কোড ধারার অপরাধে আগামিকাল বৃহস্পতিবার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে আদালতে হাজির হওয়ার সমন জারি করে। যা দামুড়হুদা মডেল থানার এনএফআই আর প্রকিউশন নম্বর ১৬/২২ তারিখ ৫/৯/২২খ্রিঃ।
দামুড়হুদা মডেল থানার এএসআই দিরাজ আলী বলেন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ স্যারের স্বাক্ষরিত বিজ্ঞ আদালতের একটি সমন জারির জন্য আমাকে দায়িত্ব দেন। বিজ্ঞ আদালতের সমন টি হাতে পাওয়ার পরপরই আমি দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের নিকট জারিকরি।
উল্লেখ্য, কৃষি প্রণোদনার তথ্য চাওয়ায় সাংবাদিক শামীম রেজাকে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করে নির্যাতনের ঘটনায় ফুষে উঠে চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকরা। প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied