ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটির নেটওয়ার্ক সাইবার আক্রমণের শিকার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১:৩৯
চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটি প্রকাশিত এক বিবৃতিতে স্কুলের নেটওয়ার্ক বিদেশি সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানানো হয়। তারপর স্থানীয় পুলিশ এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। চায়না ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার এবং ৩৬০ কোম্পানি নিয়ে গঠিত প্রযুক্তি দলও তদন্ত কাজে অংশগ্রহণ করে।
 
গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত হয় এর প্রথম তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসএ)-এর অধীনে টিএও নামের একটি সংস্থা এ আক্রমণ চালিয়েছে। ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয় তার দ্বিতীয় প্রতিবেদন। তাতে বলা হয়, টিএও যখন নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটির নেটওয়ার্কে হামলা করে, তখন চীনের অবকাঠামো অপারেটরের কোর ডেটা নেটওয়ার্ক রিমোট অ্যাক্সেসের কথিত চ্যানেল খুলে এবং চীনের অবকাঠামোতে অনুপ্রবেশ ও নিয়ন্ত্রণ করতে চায়। আর ৩৬০ কোম্পানির ইন্টারনেট নিরাপত্তা বিশ্লেষক বিয়ান লিয়াং জানিয়েছেন, টিএও চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট স্থাপনা নিয়ন্ত্রণ করার পর তার মাধ্যমে অন্য সংস্থাকে আক্রমণ করতে পারে।
 
প্রতিবেদনে আরও বলা হয়, টিএও চীনা অবকাঠামো অপারেটরদের ফায়ারওয়ালের নিয়ন্ত্রণ করেছে এবং  চীনে একদল স্পর্শকাতর ব্যক্তির তথ্য অনুসন্ধান ও অর্জন করেছে। পরে  তথ্যগুলোকে প্যাকেজ  ও এনক্রিপ্ট করে বহু-স্তরের স্প্রিং-বোর্ডের মাধ্যমে এনএসএ সদর দফতরে পাঠিয়েছে। 
সূত্র :সিএমজি

এমএসএম / এমএসএম

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি