ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় এজাজ হত্যার ৩ বছরেও বিচার পাচ্ছে না পরিবার


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ৪:৩০

কুমিল্লায় চাঞ্চল্যকর এজাজ হত্যা মামলার প্রধান আসামী পলাশ হাইকোর্ট থেকে জামিনে এসে পরিবারকে হত্যার পরিকল্পনা ও  বিদেশে চলে যাওয়ার আশংখা নিয়ে সংবাদ সম্মেলন করেন নিহত এজাজের পরিবারের সদস্যরা।

২৮ সেপ্টেম্বর ( বুধবার )সকালে কুমিল্লা নগরীর হাউজিং এলাকায় সংবাদ সম্মেলনে মামলার বাদী নিহত এজাজের বড় ভাই শাহজাদা জিসান ও মা রানু বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী  হাউজিং এস্টেট এলাকায় এক দম্পত্তির ঝগড়া থামানোর ঘটনায় ভূমিকা রাখায় এজাজের উপর ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে জামাই দুলাল, পলাশ, ইকবালসহ অন্যরা। এ ঘটনায় এজাজের ভাই শাহজাদা জিসান বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি পরে তদন্তের জন্য পিবিআই কুমিল্লাকে দায়িত্ব দেয়া হলে ঘটনার প্রায় দুইমাস পর এজহারনামীয় আসামী ইকবালকে গ্রেফতার করা হয়।

পরে ইকবাল জামিনে উচ্চ আদালত থেকে জামিনে আসলেও অভিযুক্ত ঘটনার মূলহোতা পলাশ ও আকাশ চলেযান আত্মগোপনে, আকাশ আত্মগোপনে থাকলেও দির্ঘ ৩ বছর পর আদালতে আত্মসমর্পন করতে গিয়ে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয় ।বর্তমানে জেলে থাকা মামলার মূল আসামী পলাশ উচ্চ আদালত থেকে জামিনের জন্য পায়তারা করছে, জামিনে এসে মামলার বাদীকে হত্যা করে দেশের বাহিরে চলে যাবে বলে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে ।সাংবাদিক সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, নিহত এজাজের বোন ফাতেমা বেগম শাহিদা, মেঝো ভাই জসিম উদ্দিন ও ভাগনে মুন্নি আক্তার প্রমূখ।

এদিকে এজাজ হত্যার প্রধান আসামী পলাশ, জামাই দুলাল, আকাশ, চোরা দুলালের গ্রেফতার ও শাস্তির দাবীতে পিবিআই কার্যালয়ের সামনে  ও কুমিল্লা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পরিবার।  

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত