চৌহালীতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা
ইলিশ প্রজনন মৌসুমে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে উপজেলার জেলেদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহুস্পতিবার সকালে উপজেলার কাঁঠাল বাঁগানে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, নৌ-পুলিশ ফারি ইনচার্জ মোঃ ফারুক আহমেদ, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, আলহাজ আঃ মতিন মন্ডল প্রমূখ ৷ মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি শফিকুল ইসলাম শফির পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন ৷
এতে ইলিশের প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের শপথ করানো হয়।
বক্তারা বলেন, '২২ দিন নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত করণ অথবা বিক্রি করা যাবে না। এ আইন কেউ অমান্য করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন
প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
Link Copied