ফেসবুকের সঠিক ব্যবহারে দোকানের মালামাল পেলো আব্দুর রশিদ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ চাচা।প্রতিদিন ধানগড়া ইউনিয়নের জয়ানপুর খেয়াঘাট সংলগ্ন উচ্চ বিদ্যালয়ের সামনে আসেন তিনি।বিদ্যালটির সামনেই ছোট্ট টিনের দোকান তার।দোকানে অল্প চানাচুর,মুড়ি আর পান সব মিলিয়ে ৫’শ থেকে ১ হাজার টাকার মালামাল দিয়েই চলে তার সংসার।
সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানে থাকেন তিনি ।আব্দুর রশিদ চাচার ছোট ছেলে সজিব হাসান। সে জয়ানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশা পাশি বিকালে বাবার ছোট্ট দোকানটিতে সময় দেন সে।
উপজেলা জুরে ছোট্ট দোকানটির ঝালমুড়ির সুনাম রয়েছে।উপজেলার বিভিন্ন গ্রাম ও জেলার বিভিন্ন অঞ্চল থেকেও এই দোকানটিতে অনেকেই ঝাল মুড়ি খেতে আসেন।উপজেলার সামাজিক উন্নয়ন মূলক সংগঠন স্বপ্ন নিয়ে পথচলার প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী একদিন আসেন আব্দুর রশিদ চাচার ঝাল মুড়ি খেতে।দোকানে মালামাল না থাকায় কথা বলেন তার সাথে । আব্দুর রশিদ জানান,আমার দোকানটি স্কুলের সামনে হওয়ায় ছাত্র ছাত্রীসহ অনেকেই বিভিন্ন ধরনের খাবার সদাই ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসেন । পুঁজি না থাকায় মাত্র ৫’শ থেকে ১ হাজার টাকায় মুড়ি,চানাচুর ছোলা কিনে এনে ঝাল মুড়ি বিক্রি করি।
আব্দুর রশিদ চাচার কথা শুনে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী তার ফেসবুক আইডিতে দোকানের মালামাল কিনে দেওয়ার জন্য সহযোগিতা চেয়ে একটি পোষ্ট করেন।পোষ্ট দেখে কে আর ফ্যামেলি উল্লাপাড়া আব্দুর রশিদ চাচার দোকানের মালামাল কেনার জন্য ৫ হাজার টাকা পাঠিয়ে দেন।
দোকানের জন্য প্রয়োজনিয় মালামাল কিনে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ধানগড়া ইউপি চেয়ারম্যারন মীর ওবাইদুল ইসলাম মাসুমের উপস্থিতিতে ম্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্যরা দোকানটি মালামাল দিয়ে সাজিয়ে এবং একটি নতুন পাঞ্জাবি কিনে তাকে পড়িয়ে দেন।
দোকানের মালামাল আর নতুন পাঞ্জাবি পেয়ে আব্দুর রশিদ চাচা বলেন,প্রথম যেদিন ছেলেটি বলেছিলো দোকানের মালামালের ব্যবস্থা করবে সেদিন আমার বিশ্বাস হয়নি ।আমি সত্যিই আনন্দিত ।আব্দুর রশিদ চাচার সপ্তম শ্রেণী পড়ুয়া সজিব হাসান বলেন,ছোট দোকান থেকে যা ইনকাম হতো তাই দিয়ে আমিাদেও সংসার ও আমার পড়ালেখা চলতো। এখন মালামাল পেয়ে আমরা খুবই খুশি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied