ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

পীরগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ১:৪৭

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি।  একদিকে প্রচন্ড খরতাপ অন্যদিক বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাধারণ মানুষ। ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের আসা-যাওয়ার লুকোচুরি খেলায় চরম বেকায়দায় পড়েছেন এই উপজেলার মানুষজন। বিদ্যুৎ বিভাগ বলছেন ইউক্রেন যুদ্ধের প্রভাব আত্মর্জাতিক বাজারে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে খানিকটা ব্যাহত হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই ঠাকুরগাঁও জেলায় এমন প্রচন্ড খরতাপ বিরাজ করছে। এ কারণে ভ্যাপসা গরমে মানুষের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। অপরদিকে গত কয়েকদিন ধরে বাড়ছে লোডশেডিং। ঘন্টায় ঘণ্টায়  লোডশেডিং এর কারনে মিল কারখানায় ঠিকমতো কাজ পরিচালিত হচ্ছে না।। শ্রমিকরা কাজে আসলেও বিদ্যুতের অভাবে শ্রমিকদের বসে থাকতে হচ্ছে। অপরদিকে সন্ধ্যার পর এ অবস্থা আরো কঠিন আকার ধারণ করে। 

স্থানীয়দের অভিযোগ,২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ১০ ঘন্টায় বিদ্যুৎ থাকেনা। শিক্ষার্থীরা যেমন লেখাপড়া করতে পার না তেমনি বয়স্ক লোকজন প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে। 

পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহে চলছে চরম ভেলকিবাজি। বেশ কিছুদিন ধরেই চলে এমন ভেলকিবাজি।বিশেষ করে গত কয়েদিন ঘনঘন লোডশেডিংয়ে ও প্রচন্ড- গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন জেলার ছোট-বড় বয়ষ্ক শ্রমজীবী মানুষ। দিন রাত এ লোডশেডিংয়ে জেলা উপজলা শহরসহ গ্রামঅঞ্চলের শিশু ও বৃদ্ধ মানুষ অসহ্য যন্ত্রণায় রয়েছে।

মধ্যরাতের লোডশেডিংয়ে প্রচন্ড গরমে ঘরে ঘরে শোনা যায় শিশুদের কান্নার  আওয়াজ। এ নিয়ে জনমনে ক্ষোভের সষ্টি হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন,ইউক্রেন যুদ্ধের প্রভাব আত্মর্জাতিক বাজারে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে খানিকটা ব্যাহত হচ্ছে।

উপজেলার বর্থপালিগাঁও গ্রামের আব্দুল করিম বলেন ও জাবরহাট গ্রামের মাহাবুবুর রহমান বুলু বলেন, এত লোডশেডিং আর ভালো লাগেনা গরমে ছোট বাচ্চা ও বয়স্ক লোকদের কষ্ট আর দেখে ভালো লাগছে না।

জেলা পিডিবির কর্তৃপক্ষ বলছেন- ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে রাত ও দিন ২১ মেগাওয়ার্ট করে বিদ্যুতের চাহিদা থাকলেও তা পাওয়া যাচ্ছেনা। চাহিদা মেটাতে ৩৫% লোডশেডিং দেয়া হচ্ছে। অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতি কতৃপক্ষ বলছেন,জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ৫০ মেগাওয়াট।  সরবরাহ মিলছে মাত্র ৩০ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দেয়া হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জি এম আবু আশরাফ সালেহ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন,শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু