ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি তোফাজ্জল হোসেনের ‍ইন্তেকাল


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:৩৬
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সরকার (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের নুনিয়াগাড়ি প্রফেসরপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে পলাশবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি বৈরী হরিণমারীর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এতে দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 
 
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে পলাশবাড়ীসহ গাইবান্ধায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সারওয়ার বিপ্লব, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল