ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:৫৩

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কমলগঞ্জ পৌর এলাকার গরিব, অসহায় ও হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হকের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

কমলগঞ্জের পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওমী লীগের সাবেক সভাপতি এম মোছাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর কাউন্সিলর ছাদ আলী, সৈয়দ জামাল হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান