ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজ এলাকায় সংবর্ধনা পেল সাফ জয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ৩:২৫

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলের ফরোয়ার্ড জোড়া গোলদাতা কৃষ্ণা রানী সরকার, কোচ গোলাম রব্বানী ছোটন  ও গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম রায়হান বাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তন এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিতদের বরণ করেন টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনির। এরপর কেক কাটা, আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে এমপি ছোট মনিরের পক্ষ থেকে তাদের ৩ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এসময় তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কৃষ্ণার বাড়িতে যাবার রাস্তা ঠিক করার নির্দেশ দেন। ইউএনও পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কৃষ্ণার বাবা বাসুদেব সরকার প্রমূখ।

এদিকে, গোপালপুর থানার আয়োজনে শনিবার সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন, কৃষ্ণা রানী সরকার ও গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম রায়হান বাপনকে থানা প্রাঙ্গনে ওসি কার্যালয় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, থানা তদন্ত কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া সহ আরো উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এরপর শনিবার রাতে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ষ্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার ও গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম রায়হান বাপনকে সংবর্ধনা দেয়া হয় ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এসময় প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তিনটি গোলের মধ্যে টাঙ্গাইলের কৃষ্ণা রানী সরকার দুটি গোল করে। দক্ষিণ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই এই সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ আসর।

প্রীতি / প্রীতি

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা