ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বন্ধুর বিপদে সবার আগে আমি এগিয়ে আসবো : আলী আকবর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১০-২০২২ বিকাল ৫:২০

ব্যাল্য জিবন, স্কুল/ কলেজ জিবনে যত বন্ধু বান্ধব, যে যেখানেই নিজ নিজ পেশায় আছেন, তাদের পথচলাকে সাধুবাদ জানাই, আপনাদের পরিবার ও সন্তানদের নিয়ে সুখে থাকবেন। আপনারা যারা আমার সাথে পথচলায় বন্ধুত্ব সম্পর্ক হয়েছে, তারা যে কোন সময়ে বিপদ আপদে আমাকে স্বরন করবেন আমি কথা দিচ্ছি সব বন্ধুদের আগে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 

বাল্যকালের বন্ধু ও স্কুল/কলেজ জিবনের বন্ধুদের নিয়ে কুমিল্লা বন্ধু ফোরামের মিলন মেলার উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দুবাইরচর এলাকায় হোটেল নুর মহলের অডিটরিয়ামে কেক কাটা, আলোচনা ও পরিচিতি সভা এবং সংস্কৃতি সন্ধ্যার মাধ্যমে এক জমকালো মিলন মেলা২০২২ অনুষ্ঠিত হয়। 

মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সাবেক সিভিল সার্জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সাবেক পরিচালক ডাঃ মজিবর রাহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএস লিমিটেড এর চেয়ারম্যান ও মেঘনা টেলিভিশনের সিইও মোহাম্মদ মফিজ উল্ল্যাহ বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার। 

এছাড়া বন্ধু ফোরাম মিলন মেলার আয়োজক কমিটির মোঃ মাহবুব হাসান, নজরুল ইসলাম, নাজমুল হাসান লিটন ও মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্কুল ও কলেজ জিবনের এক সাথে পথচলা প্রায় দেড় শতাধিক বন্ধু/বান্ধুবীদের নিয়ে এই মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত, ইতিপূর্বে যাদেরকে হারিয়েছে তাদের স্বরণে দোয়া মোনাজত, জাতীয় সঙ্গীত, পরিচিতি, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতি সন্ধ্যা ও ডিনার শেষ অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

প্রীতি / প্রীতি

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের