মানব সেবায় বিশেষ অবদান রাখায় লিয়ন চৌধুরীকে সংবর্ধনা প্রদান
বন্যা ও করোনাভাইরাস মহামারীকালে মানব সেবায় বিশেষ অবদানের জন্য দিনাজপুরের খানসামার কৃতি সন্তান পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যাবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরীকে খানসামা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) দুপুরে খানসামা প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, দপ্তর সম্পাদক মাসুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ নেছারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ভুবন সেন, সহ-দপ্তর সম্পাদক সুজন শেখসহ আরো অনেকে।
বক্তারা বলেন, তিনি করোনা মহামারীকালে জনসচেতনার পাশাপাশি নিজের অর্থ দিয়ে কয়েক হাজার মানুষকে বিনামুল্যে মাস্ক প্রদান, লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন, নিজের ব্যক্তিগত গাড়িটি এম্বুলেন্স হিসেবে ব্যবহার করেন। মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
লিয়ন চৌধুরী বলেন, আমি প্রেসক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার ছোট বেলা থেকে স্বপ্ন ছিল দেশ ও দশের মানুষের সেবায় নিয়োজিত থাকার কিন্তু আজ আমি সফল আপনারা আমার সাথে আছেন দোয়া করবেন যাতে আরো ভালো কাজ করে যেতে পারি। তিনি আরো বলেন আসন্ন ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন কে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
প্রীতি / প্রীতি
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ