পাটগ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ অক্টোবর ) বেলা সাড়ে ১২টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে ধর্মীয় উগ্রবাদ,জঙ্গীবাদ,সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার রোধ,মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডারসহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ র্যালী ও আলোচনা সভা হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কমকর্তা মো.নাজমুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রুহুল আমীন বাবুল, পৌর মেয়র মো.রাশেদুল ইসলাম সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মাহামুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক প্রমুখ। এছাড়াও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরে পুরোহিত, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
সেবার গতি বাড়াতে বাইসাইকেল পেলেন রাণীনগরের ৭৩ গ্রাম পুলিশ
শালিখায় ৫ লাখ টাকার মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস
মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ
ধামরাইয়ে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার