পাকা সড়ক ভেঙে চলাচলে চরম ভোগান্তি, বাড়ছে জনদুর্ভোগ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে প্রায় এক কিলোমিটার পাকা সড়ক নদীর পেটে চলে গেছে। ফলে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থায় ধস নেমেছে। একটা সময় উপজেলার প্রধান যাতায়াত ব্যবস্থা নদীপথে হলেও ’৯০ দশকের পর থেকে সড়কে যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলে নদীপথে এখন যাতায়াত নেই বললেই চলে। একমাত্র ভরসা সড়কপথ হলেও নগদাশিমলা বাজার থেকে হাদিরা হয়ে ধনবাড়ী উপজেলা সদরে সরাসরি যানবাহন চলাচল দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে।
উৎপাদিত কৃষিপণ্য ও মালামাল নিয়ে বিকল্প পথে যাতায়াত করায় মানুষের খরচ ও ভোগান্তি বেড়েছে। রাতে চলাচল করতে গিয়ে ইতোমধ্য অনেকে আহত হয়েছেন। কয়েকজন পঙ্গুত্ব বরণ করেছেন। কোনো প্রকার ভ্যান-রিকসা বা অন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার গোয়ালবাড়ী ঘাট ব্রিজের উত্তরে জনৈক প্রভাবশালীর জবরদখল করা জমি রক্ষার জন্য পূর্বদিকে ধনুকের মতো বাঁকিয়ে নদী খনন সম্পন্ন করেন। এতেই পাকা সড়ক ভেঙে নদীতে চলে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসন জানান, পানি উন্নয়ন বোর্ডের ফিল্ড অফিসার এবং ঠিকাদারের প্রতিনিধিকে একাধিকবার বলেও নদীর স্বাভাবিক প্রবাহের চ্যানেল খনন করানো যায়নি। ফলে বর্ষায় নদীর স্রোত ওখানে বাঁক খেয়ে ঘূর্ণাবর্ত সৃষ্টি করায় নদীতীর ও এলজিইডির পাকা সড়কে ভাঙন দেখা দেয়। প্রায় এক কিলোমিটার পাকা সড়ক ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে।
এ বিষয়ে হাদিরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার জানান, বৈরাণ নদী খনন পাউবো একতরফাভাবে করেছে। এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে তারা কোনো সমন্বয় করেনি।
এ বিষয়ে উপজলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, তারা এলজিইডির নগদা শিমলা-হাদিরা বাজার সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে হাত দিয়েছেন। কিন্তু বন্দহাদিরা এলাকায় নদীতীর না থাকায় সড়ক সংস্কারের কাজ ব্যাহত হচ্ছে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied