কুমিল্লায় পূজা মন্ডপে এবার সর্বোচ্চ নিরাপত্তা থাকবে : আলী আকবর
হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় পুজা শারদীয় দূর্গাপুজা। এই পূজা উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও আইনশৃখলা বাহিনীর সাথে এবার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও প্রতিটি কেন্দ্রে গিয়ে তার পূজা পালনে সর্বোচ্চ নিরাপত্তার কথা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ঠ শিল্পপতি মোঃ আলী আকবর।
রবিবার (২ অক্টোবর) রাতে কুমিল্লা সদর উপজেলা ও মহানগরে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে পূজামন্ডপ পরিচালনা কমিটির সদস্য ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে মত বিনিময় ও পুজামন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আপনাদের পাশে থেকে মিলে মিশে কাজ করতে চাই। আপনাদের পূজা পালনে কোন সমস্যা মনে করলে আমাকে জানাবেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা প্রশাসন ও আমরা দলীয়নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তত। ব্যক্তিগত ভাবেও আপনাদের অনেকের সাথে আমার সামাজিক সম্পর্ক রয়েছেন, আপনারা কোথায়ও সংকোচ মনে করলে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে আছি।
এসময় কুমিল্লা জেলা যুবলীগের আহবায়ক সদস্য, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের প্রায় ২শতাধিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন