চৌহালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৮০ গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান (২৭ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের খাষকাউলিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক হাবিবুর রহমান ওই গ্রামের মুদি ব্যবসায়ী মো. ফরমান আলীর ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের উত্তরপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সরাসরি মাদক উদ্ধার অভিযানে অংশ নেন- চৌহালী থানার এসআই মানিক, এএসআই রেজোয়ান মীরসহ সঙ্গীয় ফোর্স।
প্রীতি / জামান
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন
প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
Link Copied