ডা. মুরাদ হাসানকে সংবর্ধনা
সরিষাবাড়ীতে নতুন রাস্তা পেয়ে খুশি ৬ গ্রামের মানুষ
‘আমরা স্বাধীনতার ৫০ বছর অবহেলিত ছিলাম। দুই পায়ের রাস্তায় অনেক কষ্টে হেঁটেছি। এবার ডা. মুরাদ এমপির দেয়া নতুন রাস্তা পেয়ে আমরা ৬ গ্রামের মানুষ অনেক খুশি।’ প্রতাশিত রাস্তটি পেয়ে এমনি অনুভূতি প্রকাশ করলেন চুনিয়াপটল গ্রামের কৃষক ফজলুল।
গতকাল সোমবার (৩ অক্টোবর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া সুনারু বাড়ী ব্রিজ হতে চার নদীর মোহনা পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার নির্মাণাধীন কাঁচা রাস্তার কাজ পরির্দশনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি সেখানে উপস্থিত হলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন অভিব্যাক্তি প্রকাশ করেন কৃষক ফজলুল।
পরে ৬ গ্রামবাসীর পক্ষ থেকে আলহাজ ডা. মুরাদ হাসান এমপি কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। ডা. মুরাদ হাসান এমপির বরাদ্দের রাস্তা পেয়ে খুশি সাতপোয়া ইউনিয়নের রৌহা, নান্দিনা, চুনিয়াপটল, চর আদ্রা ছাতারিয়া এবং মাদারগঞ্জের সিধুলীসহ ৬ গ্রামের সর্বস্তরের মানুষ।
এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদীন আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা উম্মত আলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা কেএম সোহেল রানা, হাবিবুর রহমান মানিক, ইউপি সদস্য নজরুল ইসলামসহ দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির কাবিটার (বিশেষ) আওতায় ১ হাজার ৭০০ মিটার কাঁচা রাস্তা নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দে এ রাস্তা নির্মিত হচ্ছে।
প্রীতি / জামান
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ