ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা ভালো থাকলে দেশ ভালো থাকবে : এমপি শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:২৭
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তিনি দেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৩ রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
 
তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার অবদান বলে শেষ করা যাবে না। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার উদ্যোগ গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত সকলের কাছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তিনি।পরে সংসদ সদস্য শিবলী সাদিক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ তহবিল থেকে ওষুধ ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।
 
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও অনিমেষ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আ‘লীগের নেতৃবৃন্দ, সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার