ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অনিয়ম দূর্নীতির আতুর ঘরে পরিনত মুন্ডুমালা তহসিল অফিস


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-১০-২০২২ দুপুর ২:২

যতই দিন যাচ্ছে ততই যেন বেপরোয়া হয়ে উঠছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা তহসিল অফিসের তহসিলদার রবিউল ইসলাম বলে অভিযোগ উঠেছে। টাকা ছাড়া কোন কাজে হাত পড়েনা। টাকা দিলেও সব হয়ে যায়। এদিকে সরকার জালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতি মিটাতে সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সরকারী বেসরকারী অফিস চলবে মর্মে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু তহসিলদার রবিউল প্রজ্ঞাপন তো মানেন না, রাতেও করেন অফিস। একজন তহসিলদার এত ক্ষমতা পায় কোথা থেকে যে তার ইচ্ছায় চলছে অফিসের কার্যক্রম।

শুধু এখানেই শেষ নয়,খাস পুকুর কিছু চাঁদাবাজ মিডিয়া কর্মীর সহযোগিতায় সমঝোতায় দেওয়া হচ্ছে নিলাম। আবার সেটাকেই প্রকাশ্যে নিলাম বলে কাগজে কলমে চালিয়ে যাচ্ছেন রবিউল। এতে করে অনিয়ম দূর্নীতি ও দালালদের আতুরঘরে পরিনত হয়ে পড়েছে তহসিল অফিসটি। ফলে তার এমন বেপরোয়া দূর্নীতির জন্য চরম ক্ষুব্ধ স্থানীয়রা। তাকে দ্রুত বদলিসহ সম্পদের বিষয়ে জোরালো তদন্তের দাবি ভুক্তভোগীদের।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্ডুমালার বাসিন্দা শরিফ খান কে সম্প্রতি তহসিল অফিসে দেখে জানতে চাওয়া কি কাজের জন্য তিনি আমার সাথে যে আদিবাসি আছেন, তার রেকর্ডীয় জমির চেক টাকার বিনিময়ে একজন কেটে দেন। এটা কিভাবে হল জানার জন্য তহসিলদার রবিউলের কাছে এসেছি, কিন্তু সে দেখব দেখব করে ঘুরাচ্ছেন। টাকা ও দালাল ছাড়া কোন কাজ হয় না যে অফিসে, সেখানে এমন অনিয়ম ব্যাপার না তাদের কাছে। শুধু একজনের এমন সমস্যা না শতশত লোকের সমস্যাদি সৃষ্টি করে রেখেছেন। আবার সরকারী প্রজ্ঞাপনও মানেন না।

আজ ৪ অক্টোবর সকালে দিকে মুন্ডুমালা তহসিল অফিসে গিয়ে দেখা যায়, দেদারসে অফিস চলছে। লোকে লোকারন্ন, তাদের কাছে জানতে চাওয়া এসময় অফিসে কি কাজের জন্য তারা অকপটে জানান, সকালে এলে বলে বিকেলে, বিকেলে এলে বলে সন্ধ্যা, কে বলে জানতে চাইলে বলেন তহসিলদার এভাবে ঘুরায় আর আসতে বলে। পার্শের ঘরে ফ্যান চালিয়ে আরামে একজন সিগারেট সেবন করছেন, আরেকজন ল্যাবটবে কাজ করছেন। তাদেরও একই কথা তহসিলদারের নির্দেশে কাজ চলছে। সাড়ে ৪ টা বাজলেও অফিস চালিয়ে যাচ্ছেন রবিউল। এক পর্যায়ে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে কার্যক্রম চালাচ্ছিল। রবিউল জানান, প্রজ্ঞাপন মানব না উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানব।

একদিকে বলছে প্রতিদিন দ্রুত খাজনা আদায় করতে হবে। তাহলে তো প্রজ্ঞাপন কিভাবে মানব। আপনি খাস পুকুর সমোঝতায় টাকার বিনিময়ে দিচ্ছেন জানতে চাইলে তিনি জানান, কিছুটা এরকম হয়েছে, আপনার মতই কোন না কোন সাংবাদিকের কথায় করতে বাধ্য হতে হয়েছে। এসব বিষয়ে আর কিছু বলতে চান নি তিনি। নবাগত সহকারী কমিশনার ভুমি আদিবা সিফাতের সাথে রোববার মুন্ডুমাল তহসিল অফিসের বিষয়ে জানতে চাইলে তিনি জানান এসব নিয়ে মোবাইলে কথা বলতে চায় না, আপনি অফিস সময় সাড়ে ৩ টার দিকে আসবেন প্রজ্ঞাপন কেন মানছে না সরাসরি মন্তব্য করব।

প্রীতি / প্রীতি

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার