ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

স্বামী পরিত্যক্তা হালিমাকে ঘর নির্মান করে দিলেন ছাত্রলীগ নেতা


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ৫-১০-২০২২ রাত ৯:৪৫

ফরিদপুর সদর উপজেলার বেপারি পাড়ায় অসুস্থ মাকে নিয়ে জীর্ণশীর্ণ ঘরে বসবাস করেন হালিমা। বছর দুই আগে হালিমার স্বামী শারিরিক নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর গত বছর হালিমার স্বামী তাকে তালাক দেন। হালিমার মা চম্পা কখনো খোয়া ভাঙ্গার কাজ, কখনো মানুষের বাড়ি বাড়ি কাজ করে দিনাতিপাত করেন। ফলে একটা নতুন ঘর করবে এমন সামর্থ্যও ছিলনা। তাদের এই দু:খ দুর্দশার খবর পেয়ে স্বামী পরিত্যক্তা পিতৃহীন এই হালিমাকে একটি ঘর নির্মান করে দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ।

ছাত্রলীগ নেতা শেখ স্বাধীন শাহেদ জানান,  হালিমার স্বামী শারিরিক নির্যতন করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। গত বছর হালিমার স্বামী তাকে তালাক দেন। এরপর পরিত্যক্ত হালিমাকে কলেজে ভর্তি করিয়ে দিই। হালিমার মা চম্পা কখনো খোয়া ভাঙ্গার কাজ, কখনো মানুষের বাড়ি বাড়ি কাজ করে দিনাতিপাত করে। বর্তমান সময়ে একটি ঘর নির্মান সহজ কাজ নয়। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি পেয়েছে বারবার। কিন্তু ঘর পায় নি। ফলে একটা নতুন ঘর করবে এমন কোন সামর্থ্য ছিলনা।

তিনি আরো বলেন, ফরিদপুরের ডিসি সাহেবের সাথে কথা বলার পর উনি আশ্রয়ন প্রকল্পে একটা ঘরের ব্যবস্থা করেন। কিন্তু হালিমাদের অভিভাবক কোন পুরুষ না থাকায় বাড়ি থেকে দূরে অপরিচিত কোন জায়গায় নিরাপত্তাহীন হয়ে পড়ে। আমি সিদ্ধান্ত নিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে নিজ থেকেই ওদের ঘর নির্মান করে দেব। আমার মত একজন সাধারণ ছাত্রনেতার জন্য কাজটা সহজ ছিলনা। কোন মাসে কিছু কাঠ, কোন সময় দুটি খুটি, কোন দিন কিছু টিন এভাবে গত ৫ মাসের প্রচেষ্টা সফল হয়। শেষের দিকে আমার এ কাজে ফরিদপুর জেলা প্রশাসন এবং "সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন" নামের একটি অরাজনৈতিক সংগঠন এগিয়ে আসে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের একজন নাগরিককে মাথা গোজার অবলম্বন করে দিতে পারায় তৃপ্ত হয়েছেন বলে জানান ছাত্র নেতা শেখ স্বাধীন শাহেদ।

জামান / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস