ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফাউন্ডেশনে পরিবর্তন আনতে আলোচনায় বিল গেটস-মেলিন্ডা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ২:৪১

নিজেদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন এবং সংস্থার কাজে আরো বেশি সুশাসন ও স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনায় করছেন বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম দাতা সংস্থাগুলোর মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২৭ বছর আগে বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি উভয়ে মিলে গড়ে তুলেছিলেন সংস্থাটি। কিন্তু চলতি মাসের গোড়ার দিকে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা অনিশ্চয়তা তৈরি হয় এই সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রমের ওপর। তবে বিল এবং মেলিন্ডা বিচ্ছেদের সময়েই জানিয়েছিলেন, দাম্পত্য সম্পর্কের অবসান তাদের সংস্থার কাজে কোনো প্রভাব ফেলবে না। ডিভোর্সের পরও আগের মতোই ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাবেন তারা।

ওয়াল স্টিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিল এবং মেলিন্ডা বর্তমানে আলোচনা করছেন ফাউন্ডেশনের জন্য একটি নতুন পর্ষদ গঠন ও সেখানে বাইরের পরিচালক যুক্ত করার ব্যাপারে। প্রতিবেদনে আরো বলা হয়, মূলত মেলিন্ডাই এই আলোচনার উদ্যোগ নিয়েছেন, যাতে তাদের বিচ্ছেদের পরও ফাউন্ডেশনের কাজের গতি ও স্থিতিশীলতা অব্যাহত থাকে।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজমান ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ‘আলোচনায় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।’

গত বিশ বছরে জনস্বাস্থ্য সংক্রান্ত খাতে পাঁচ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করেছে বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন। বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্য সেবা খাতে সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হয়েছে সংস্থাটি।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের