ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে সেতু ও ফসলি জমি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৪৮

পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামে এলাকাবাসীর বাধা ও প্রশাসনকে উপেক্ষা করে প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমির গভীর থেকে অবাধে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রযুক্তিতে তৈরি ড্রেজার দিয়ে গ্রামাঞ্চলের খাল, বিল ও পুকুর থেকে যত্রতত্র ভূগর্ভস্থ বালু-মাটি উত্তোলন করায় হুমকিতে পড়ছে বাঁধ, ফসলি জমি ও ঘরবাড়ি। বছরের পর বছর ড্রেজার মালিকরা অবৈধ বালুর ব্যবসা করলেও নীবরতা পালন করছে প্রশাসন। চোখে পড়ছে না কোনো কার্যকারী ভূমিকা। এতে দিন দিন বেড়ে চলেছে এ অবৈধ বালু-মাটির ব্যবসা। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সরেজমিন ওই এলাকায় গিয়ে এসব তথ্য পাওয়া যায়।

সরেজিমন দেখা যায়, উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের ফসলি জমিতে ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু-মাটি উত্তোলন করছেন অবৈধ বালু ব্যবসায়ী ইউপি সদস্য হারুন হাওলাদার ও মজিবর কাজী। পুকুর ভরাটের কাজে উত্তোলনকৃত বালু কিনে নিচ্ছেন মো. সুজন ও মামুন বিশ্বাস নামে দুই ব্যক্তি। চার বছর যাবৎ এ অবৈধ বালুর ব্যবসা করছেন মজিবর। এছাড়াও উপজেলার চন্দ্রদ্বীপ, নওমালা, বগা, কেশবপুর ইউনিয়ন ও পৌরসভাসহ প্রায় ১০টি পয়েন্টে চলছে এ অবৈধ বালুর ব্যবসা। এ ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় প্রভাবশালীরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধভাবে উত্তোলনকৃত বালুর বেশিরভাগই স্থানীয় ঠিকাদাররা তাদের নির্মাণকাজে ব্যবহার করছেন। ফলে মাটিমিশ্রিত এ বালু দিয়ে তৈরি সড়ক ও স্থাপনা টেকসই হয় না। এতে সরকারের উন্নয়নকাজে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাছাড়া কম খরচে ও সহজ পদ্ধতিতে বালু পাওয়ায় পুকুর, ডোবা ভরাট ও গৃহ নির্মাণে পরিবেশবিধ্বংসী এ ড্রেজার ব্যবহার করা হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে দাশপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বালুদস্যুরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস করছে না। তারপরও তারা বালু উত্তোলনে নিষেধ করেছিলেন। কিন্তু তারা তা না মেনে ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমির গভীর থেকে বালু উত্তোলন করছেন। এতে গর্তের সৃষ্টি হওয়ায় স্থানীয় সেতুসহ শত শত বাড়িঘর হুমকির মুখে পড়েছে।  

এ বিষয়ে ড্রেজার ব্যবসায়ী মো. হারুন হওলাদার ও মজিবর কাজী  বলেন, শুধু আমার ন‍ই, আরো অনেকের ড্রেজার চলে। তারা বন্ধ করলে আমরাও করব। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার