ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে সরকারি হাসপাতালে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৩:২৪

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ নেই জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন। ফলে কুকুর বা বিড়ালে কামড়ালে সেবা পাচ্ছেন না রোগীরা। এতে অতিরিক্ত টাকা দিয়ে বিইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় আড়াই লাখ মানুষ চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে সাপে কাটা ভ্যাকসিন সরবরাহ থাকলেও কুকুরে কামড়ালে প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

জানা যায়, কুকুড়ে বা বিড়ালে কামড়ালে রোগীদের হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্মরত চিকিৎসকরা হাসপাতালে কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন সরবাহ নেই বলে জানিয়ে দেন। পরে বাহির থেকে অতিরিক্ত মূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে নয়তো জেলা সদরে গিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে। এতে করে অনেক ভোগান্তির স্বীকার হতে হয়। উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়া দুঃখ প্রকাশ করেছে ভুক্তভোগীরা।

উপজেলার ছালুয়াতলা গ্রামের ভুক্তভোগী এমদাদুল হক জানান, আমার দেড় বছর বয়সী নাতিকে বিড়ালে কামড়ালে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করি। তারা জলাতঙ্কের ভ্যাকসিন নেই বলে জানিয়ে দেয়। পরে আমাকে অতিরিক্ত টাকা খরচ করে বাহিরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। হাসপাতালে সরবরাহ থাকলে আমার টাকাগুলো বাড়তি খরচ হতো না।

এ বাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিকুল  ইসলাম জানান, কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন হাসপাতালে সরবরাহ নেই। রোগীরা বাহিরের ফার্সিসী থেকে কিনছেন। তবে সাপে কামড়ানো ভ্যাকসিন সরবরাহ রয়েছে।

এমএসএম / জামান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত