ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

নিহত ৬ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২২ বিকাল ৫:৩

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস দুর্ঘনায় নারী-শিশুসহ নিহত ৬ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে দুর্ঘনার দিন রাত পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা কার্যালয়ে নিহতদের পরিবারকে এ আর্থিক সহায়তা দেয়া হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইশরাত জাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের দাফনসহ অন্যান্য কাজের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু পূর্বে যাত্রীবাহী একতা পরিবহন নামে একটি বাস টোলপ্লাজা পার হয়ে গোলচত্বরে পৌঁছলে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক বিভাজকে উঠে উত্তরবঙ্গগামী চলন্ত মাইক্রোবাসের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। আহত হয় অসংখ্য যাত্রী। 

এমন সংবাদ পেয়ে দ্রুত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালান। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা কথা জানান।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন