ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জৈন্তাপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৮-১০-২০২২ বিকাল ৫:৩৭

‘ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে আরো ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। শনিবার (৮ অক্টােবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সিলেট বন বিভাগ আয়োজিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন বলেন, প্রাকৃতিক পরিবেশ সিলেটের প্রাণ। পরিযায়ী পাখির আবাসস্থল-কে নিরাপদ রাখা ও বিচরনস্থল সংরক্ষণে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে। তিনি অতিথি পাখি রক্ষায় বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক   প্রচার-প্রচারণা চালানোর আহবান জানান। 

সভায় দরবস্ত-হরিপুর বাজারে বন বিভাগের সহযোগিতায় একটি জনসমাবেশ করার আহবান জানানো হয়। এ সময় বিশ্ব পরিযায়ী পাখি রক্ষায় শপথ বাক্যপাঠ করান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।  

অনুষ্ঠান পরিচালনা করেন বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বনবিভাগ গোয়াইনঘাট রাতারগুল বনবিট কর্মকর্তা আব্দুল হক, জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি ইউপি সদস্য সেলিম আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সস্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর  প্রেসক্লাব সদস্য মীর মো: শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য ও  দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি শোয়েব উদ্দিন, এশিয়ান টিভি'র জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান । সভায় পবিত্র কোরাআন তেলাওয়াত  করেন ফরিদ আহমদ।

এ সময় সারী বন বিভাগের  কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলান। 

এমএসএম / জামান

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ