রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠিত
লাখো নবীপ্রেমী জনতার উচ্ছ্বাসমুখর অংশগ্রহণে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বের হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) শুরু হয়ে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে মিলিত হয়। জশনে জুলুসের নেতৃত্ব দিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহ্ সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর (মা.জি.আ.)।
জশনে জুলুসের প্রথম দিকে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার ব্যবস্থাপনায় জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে।
জুলুসে অংশগ্রহণকারীরা নারায়ে তকবির, নারায়ে রেসালতের স্লোগানে স্লোগানে রাজধানীর রাজপথ মুখরিত করে তোলে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে জুলুসে আসা সূফিবাদীরা পায়জামা-পাঞ্জাবি পরিহিত ছিল। জুলুস শেষে মুসলিম জনতা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে মিলিত হয়। সমাবেশটি বেলা ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে সভাপতিত্ব করবেন হুজুর কেবলা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। এছাড়া পীরজাদা মুফতি মাওলানা বাকী বিল্লাহ আল আযহারী, মুফতি মাওলানা এইচএম মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ১৪ দলীয় সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।
বক্তব্য রাখবেন- মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, কার্যকরী সভাপতি শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, আমেরিকা থেকে আসা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. শেখ আহমদ তিজানি বিন ওমর, মরক্কো থেকে আসা মো. লাকদার দারফুফি, তুরস্ক থেকে আসা সাইয়্যিদি মোহাম্মদ ইএল হোসাইনী, অধ্যাপক ড. রফিকুল আলম প্রমুখ।
জামান / জামান
জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন
জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ
বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা
মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বইমেলা
এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন রায়হান
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট
বিনিয়োগ ও যাত্রীবান্ধব নতুন বিমান চলাচল বিধিমালা প্রণয়নের আহ্বান
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ