দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সরকারি জমি দখল করে পাঁকা দোকানঘর নির্মাণ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজলার কার্পাসডাঙ্গায় সরকারি খাস জমি দখল করে পাঁকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে তেলা মিয়ার বিরুদ্ধে। তেলা মিয়া দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মৃত মহিউদ্দিনের ছেলে ও বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী।
জানাগেছে, গত কয়েকদিন যাবত রাত ও দিনে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কাউন্সিল মোড়ে সড়কের কোল ঘেঁষে জেলা পরিষদের জমিতে পাঁকা দোকান ঘর নির্মাণ করছে ওই এলাকার তেলা মিয়া। রাতে ও দিনে খুব জোরে শোরেই চলছে দোকান নির্মাণ কাজ। সরকারি জমিতে ৪টি পাঁকা দোকান ঘর নির্মাণ করা দেখে হতবাক হয়েছে স্থানীয়রা। এদিকে দোকান ঘর নির্মাণের আগেই দোকান ভাড়া দেওয়ার জন্য কয়েক জনের কাছ থেকে অগ্রিম নগদ নিয়েছে লাখ টাকা করে। স্থানীয়রা বলছেন, সরকারি জমিতে দোকান নির্মাণ যেন এই বাজারে নিত্য দিনের ঘটনা। মাঝে মাঝে কয়েকটা বিষয়ে পেপারে লেখালেখি হয়। প্রশাসনের কর্তারা আসেন পরিদর্শন করেন আবার ভেঙে দিয়েও যান। কিছুদিন অতিবাহিত হলে আবারও সেই দোকান ঘর নির্মাণ কাজ শেষ করে অভিযুক্তরা। এরকম একাধিক ঘটনা কার্পাসডাঙ্গা বাজরে প্রতীয়মান। আমরা যতটুকু জানি সরকারি জমিতে পাঁকা স্থাপনা নির্মাণ অবৈধ! কিন্তু সরজমিনে কার্পাসডাঙ্গা বাজার ঘুরে দেখলে সরকারি জমিতে পাঁকা দোকান দন্ডায়মান এমন চিত্র একাধিক দেখা মিলবে।
এবিষয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহাতাব উদ্দীন বিশ্বাসের সাথে মুঠোফোনে কথা বললে তিনি প্রথমেই প্রতিবদককে প্রশ্ন করে বলেন আপনি সাংবাদিক না রিপোর্টার? সাংবাদিক পরিচয় দিলে আবারও প্রশ্ন ছুড়ে বলে বসেন সাংবাদিকতার উপর পড়াশোনা করেছেন? প্রতিবেদক তার প্রশ্নের উত্তরে বলেন আমি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় প্রশিক্ষণপ্রাপ্ত। পরক্ষণে তিনি বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি জমিটি জেলা পরিষদের।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শামীম ভূঁইয়া বলেন, এ সংক্রান্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied