কাপাসিয়ায় কচু চাষে লাভবান কৃষক আফজাল হোসেন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পানি কচু, লতিরাজ কচু ও মুখি কচু চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার দস্যু নারায়ন পুর গ্রামে বিভিন্ন ব্লকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চাষ হয়েছে এই তিন জাতের কচু।
কাপাসিয়া কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অর্থকরী ফসল হিসেবে এই সবজি বেশ লাভজনক। উপজেলার প্রায় ১২ হেক্টর জমিতে পানি ও লতিরাজ কচুর চাষ হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের সার, চারা, আন্তঃপরিচর্যার জন্য আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করে পরামর্শ দিচ্ছেন।
উপজেলার দর্স্যু নারায়নপুর গ্রামের কৃষক মো. আফজাল হোসেন ৪র্থ বারের মতো কচু চাষ করেছেন। তিনি বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে এক হেক্টর জমিতে পানি কচু আবাদ করেছি। আগামীতে আরও দুই হেক্টর জমিতে চাষ করবো। ইতোমধ্যে ৯০ হাজার টাকার কচু ও লতি বিক্রি করেছি। আশা করছি আরও ২ মাস প্রতি সপ্তাহে নিয়মিত কচু বিক্রি করতে পারবো।’ তিনি আর ও বলেন, ‘পানি কচু আবাদ ধান চাষের চেয়েও অনেক লাভজনক। প্রকল্পের আওতায় এবং কৃষি বিভাগের পরামর্শে চাষ করে লাভ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, কচু চাষে বিঘাপ্রতি খরচ হয় প্রায় ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা। শুধু কচু বিক্রি করে গড়ে টাকা আসে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। এতে মৌসুম শেষে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ৬০-৭০ হাজার টাকা। কচু চাষ কেবল আর্থিকভাবে লাভজনক নয়, এটি আয়রণ সমৃদ্ধ সবজি যা, শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিরাপত্তায় দারুণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কাপাসিয়ায় মুখিকচু, লতিরাজ কচু, ওল কচু, পানি কচু সম্প্রসারণ করতে কৃষকদের উপকরণ, প্রশিক্ষণ দেওয়া হয়। আগ্রহী কৃষকের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ
শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩
Link Copied