খানসামায় কৃষকদের মাঝে বীজ, সার ও উপকরণ বিতরণের উদ্বোধন
দিনাজপুরের খানসামা উপজেলায় পেঁয়াজ ও মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ, সার ও উপকরন বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২/ ২০২২-২০২৩ অর্থবছরে পেঁয়াজ ও মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ২০০ জন কৃষককে (বিঘাপ্রতি) এক কেজি পেঁয়াজের বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পলিথিন ও নাইলন সুতলি এবং সেচ, জমি প্রস্তুত ও বাঁশ ক্রয় বাবদ বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা চারা রোপণের পরবর্তী সময়ে প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন বাড়াতে ও কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তাই প্রকৃত কৃষকদের এই কর্মসূচির আওতায় প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত