ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দামুড়হুদার সুবলপুরে সরকারি ড্রেনের ওপর ইট গেঁথে কাঁটাতারের বেড়া


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১১:৪৪
চুয়াডাঙ্গার দামুড়হুদার সুবলপুরে সরকারিভাবে নির্মাণকৃত ড্রেনের ওপর ইট গেঁথে কাঁটাতারের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে আবু বক্কর ছিদ্দিক নামে ব্যক্তির বিরুদ্ধে। আবু বক্কর ছিদ্দিক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের মৃত নজির হাজীর ছেলে। 
 
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক  গত কয়েক দিন আগে সরকারিভাবে নির্মাণকৃত পানি নিষ্কাশনের ড্রেনের ওপর প্রভাব খাটিয়ে ইট গেঁথে কাঁটাতারের বেড়া দিয়েছেন।  স্থানীয়রা সরকারি স্থাপনার ওপর ইট গেঁথে কাঁটাতারের বেড়া দিতে নিষেধ করলে তিনি তাদের কথার কোনো তোয়াক্কা না করেই ইটের গাঁথুনির ওপর কাঁটাতারের বেড়া দেন। ফলে ওই রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।  
 
এ বিষয়ে আবু বক্কর ছিদ্দিক বলেন, আমি আমার জমির ওপর নির্মাণকৃত ড্রেনের ওপর ইট গেঁথে খু্ঁটির গায়ে কাঁটাতার দিয়ে বেড়া দিয়েছি। এখানে কারো কোনো সমস্যা হওয়ার কিছু দেখছি না। 
 
এ বিষয়ে স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম বলেন, তিনি যে কাজটা করেছেন, আইনের দৃষ্টিতে তা আপরাধ। কিন্তু ড্রেনটির পশ্চিমে তার জমি থাকায় তিনি জমিটি সংরক্ষণের জন্য কাঁটাতারের বেড়া দিয়েছেন। ড্রেনের ভেতর যেন মাটি জমে ড্রেনটি বন্ধ না হয় সেজন্য তিনি ড্রেনের ওপর ইট গেঁথেছেন।
 
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি সম্পত্তির অপব্যবহার করা হলে সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমার এখতিয়ারে যতটুকু আছে তার সবটুকু প্রয়োগ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করব।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ