ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নকল বিড়ি বন্ধের দাবিতে বগুড়া কাস্টমস অফিস ঘেরাও


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১২:১৯

দেশের উন্নয়ন, অগ্রগতি ও প্রকৃত বিড়ি মালিকদের স্বার্থে নকল বিড়ি বন্ধ এবং শুল্ক ফাঁকি দেয়া অবৈধ বিড়ি কারখানা বন্ধে কাস্টমস কর্তৃপক্ষের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বগুড়া জেলা বিড়ি মালিক ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বগুড়া জেলা কাস্টমসএক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বগুড়া কাস্টমসএক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার বরাবর পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন তারা। তাদের দাবিগুলো হলো- নকল বিড়ি ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বন্ধশুল্ক ফাঁকি দেয়া অবৈধ বিড়ি কারখানা বন্ধে কাস্টমস কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণবিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারঅনলাইনে লাইসেন্স দেয়া বিড়ি মালিকদের থেকে রাজস্ব আহরণে কাস্টমস কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও শ্রমিকদের সপ্তাহে ছয় দিন কাজের ব্যবস্থা করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক হারিক হোসেনের সঞ্চলনায় মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন- ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালীসহ-সভাপতি নাজিম উদ্দিনসাধারণ সম্পাদক আব্দুর রহমানসাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরপ্রচার সম্পাদক শামীম ইসলামকার্যকরী সদস্য আনোয়ার হোসেনসোহেল মাহমুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেনকতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে নকল ব্যান্ডরোল লাগিয়ে প্রতি প্যাকেট ১৮ টাকা মূল্যের বিড়ি ১০ থেকে ১২ টাকায় বিক্রি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। একদিকে সরকার বছরে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে আর অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেনঅনলাইনে লাইসেন্স দেয়া অস্তিত্বহীন বিড়ি কারখানা মালিকরা কিছু দুর্নীতিগ্রস্ত কাস্টমস কর্মকর্তার যোগসাজশে জাল ব্যান্ডরোল ব্যবহার করে থাকে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিড়ি শিল্প দেশীয় শ্রমিকবান্ধব শিল্প। ফলে বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করতে হবে। এছাড়া বিড়ি কারখানাগুলোতে শ্রমিকদের সপ্তাহে ছয় দিন কাজের ব্যবস্থা করতে হবে।

এমএসএম / জামান

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লী, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা