ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১২:২০

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন ‘জনরন সোয়েটার’র শ্রমিকরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সড়কের নিশ্চিন্তপুর অংশে অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবি করে আসছিলেন তারা। গত সোমবার (১০ অক্টোবর) বিকেল থেকে তারা কারখানার ভেতরে আন্দোলন করতে থাকেন। এ সময় বহিরাগত মোটরসাইকেল বাহিনী এসে শ্রমিকদের ওপর হঠাৎ আক্রমণ করে কয়েকজন শ্রমিককে গুরুতর আহত করেন। পরে মঙ্গলবার সকালে প্রথমে জামগড়া পরে নিশ্চিন্তপুরের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

এ বিষয়ে কারখানাটির সিকিউরিটি সুপার ভাইজার আরিফ হাসান বাংলানিউজকে বলেন, গত সোমবার থেকে কারখানায় ঝামেলা হচ্ছে। এখনও শ্রমিকরা কারখানার সামনে বসে আন্দোলন করছেন। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমাদের ঊর্ধ্বতন সব কর্মকর্তা এখন ব্যস্ত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বাংলানিউজকে বলেন, শ্রমিকদের ভেতর কিছু সমস্যা হয়েছে। এ কারণে তারা সড়কে নামতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিম ঘটনাস্থলে আছে। 

প্রীতি / প্রীতি

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা