ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ৩:১০
‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদ্দীপন শিশু ও যুব ক্লাবের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ ২০২২ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস  উদযাপিত হয়েছে। উদযাপন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উদ্দীপনের পিরোজপুর জোনাল ব্যবস্থাপক মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (পিরোজপুর অঞ্চল) কাইয়ুম হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা।
 
অমিত বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  আবু রাইহান মো. আব্দুর রাকিব, প্রকল্প সমন্বয়কারী উদ্দীপন CCA প্রকল্প। অনুষ্ঠানে শিশু প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখে ক্লাব সদস্য সানজিদা আফরিন সাফা ও সাফওয়ান মল্লিক।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু অধিকার বাস্তবায়ন করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে শিশুদের নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তাহলেই আলোর রেশ ছড়িয়ে শিশুরা সোনার দেশ গড়বে।
 
শিশুদের মাঝে চিত্রাঙ্কন ও পোস্টার লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত