পাবনায় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিককে ঢাকায় স্থানান্তর
পাবনার ঈশ্বরদী উপজেলার এক গ্রাম্য রাস্তার কার্পেটিং করার সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিককে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিমুলছড়া গ্রামের আজিজুল হক (৫১), কৈজুরী শ্রীপুর গ্রামের রাকিব হাসান (৪০) এবং চর বলরামপুর গ্রামের খবির উদ্দিন প্রামাণিক (৫৫)। তারা সবাই পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার অধিবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুলাডুলি ইউনিযনের নিকরহাটা থেকে নারিচা পর্যন্ত সড়কে কার্পেটিং কাজের সময় একটি বিটুমিনের ড্রামে কেরোসিন ঢেলে ড্রামে হঠাৎ আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিন শ্রমিক দগ্ধ হন। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হলেও অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শ্রমিক খবির হোসেন জানান, কিছু বুঝে ওঠার আগেই বিটুমিনের ড্রামে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় তিনজন মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফেরার পর দেখি আমাদের শরীরের নিচের অংশ কোমর থেকে পুড়ে গেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ শ্রমিকদের অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, দগ্ধ রোগীদের মঙ্গলবার সকালে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন