বিরামপুরে গাঁজা ও নগদ টাকাসহ আটক ১, নারী বিক্রেতা পলাতক
দিনাজপুরের বিরামপুরে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯৩ হাজার ৩০০ টাকাসহ এক আদিবাসীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক আদিবাসী নারী মাদক বিক্রেতা পলাতক রয়েছে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার পলিপ্রয়াগপুর ইউপির শ্যামপুর (টাটকপুর শালবাগান) গ্রামের বরেন মূর্মুর ছেলে পরিমল মূর্মু (৩২)। পলাতক আসামি হলেন একই গ্রামের বিশ্বনাথ ওরফে বিশু হাসদার স্ত্রী অলকা মূর্মু (৪৫)।
মামলার বাদী বিরামপুর থানার এসআই মামুনুর রশীদ জানান, গতকাল বিকেলে পৌর শহরের ঢাকা মোড়ে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার শ্যামপুর গ্রামের অলকা মূর্মুর বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পরিমল মূর্মুকে আটক করি এবং অপর আসামি অলকা মূর্মু একটি সাদা বাজারের ব্যাগ রেখে কৌশলে পালিয়ে যায়। পরে পরিমল মূর্মুর দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা এবং পলাতক আসামির ফেলে যাওয়া সাদা বাজারের ব্যাগের ভেতরে থাকা ৩০০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রির ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আটক আসামিকে গতকাল দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied