আমন ক্ষেত কেটে সাবাড় করছে ইঁদুর
আশ্বিন মাস প্রায় শেষের পথে। কার্তিক মাসে প্রান্তিক কৃষকের অভাব-অনাটনে সংসার চলে। তবুও আমন ক্ষেতের পরিচর্যায় কমতি নেই কৃষকদের। অগ্রহায়ণ মাসে গোলাভরা ধান পাবার আশায়। এখন চারদিকে ফসলের মাঠজুড়ে আধাপাকা আমন ক্ষেত ভরে উঠেছে। ফলে পুরো বরেন্দ্র অঞ্চলের ফসলের মাঠে কোথাও কাঁচা আবার কোথাও আধাপাকা ধানের মাঠে সুগন্ধি ছড়াচ্ছে। এতে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন।
এমন স্বপ্নের ক্ষেতে শেষ মুহূর্তে ইঁদুর রাজত্ব শুরু করেছে। কাঁচা ও আধাপাকা ধান কেটে সাবাড় করছে ইঁদুরের দল। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছেন কৃষকরা। ইঁদুরের হাত থেকে আমন ধান বাঁচাতে স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে ছুটছেন তারা। তবে ইঁদুর মারতে নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে কোনো ধারণা দিতে পারছেন না কৃষি কর্মকর্তারা। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা।
রাজশাহীর জেলা ও উপজেলা মাঠর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জানান, শুধু বিষটোপ নয়, কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দিলে ও রাতে ফসলের ক্ষেতে টায়ার পোড়ানোর পদ্ধতি ব্যবহার করলে ইঁদুর কিছুটা ভয়ে ক্ষেত ছেড়ে চলে যাবে। কৃষকদের দেয়া হচ্ছে এমন পরামর্শ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহীতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। এরমধ্যে পোকা দমনের পদ্ধতিতে পার্চিং-লগ, লাইন ও ধনচে গাছ লাগানো হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হবে ৩ লাখ ৫০ হাজার হেক্টরের উপরে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ইঁদুরের দ্বারা দেশে বছরে ক্ষতি হয় ৭০০ কোটি টাকারও বেশি ফসল। ২০১৪-১৫ সালে ইঁদুর দ্বারা মোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার শুধু ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে। রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা কৃষি বিশেষজ্ঞ ডক্টর রফিকুল ইসলাম সম্প্রতি এ তথ্য জানিয়েছিলেন।
বরেন্দ্রের উঁচু-নিচু পটভূমি হিসেবে পরিচিত রাজশাহী গোদাগাড়ী ও তানোর উপজেলায় এ বছর প্রায় ৯৫ ভাগ জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। আর প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কৃষকের জমিতে কিছু না কিছু কাঁচা ও আধাপাকা ধান কেটেছে ইঁদুর।
তানোর উপজেলা মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামের কৃষক আব্দুল আজিজ চলতি বছর অন্যের পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে আমন চাষাবাদ করেছেন। এ বছর বাজারে ধানের দাম দেখে মনে অনেক স্বপ্ন ছিল। কিন্তু তার স্বপ্ন ভেঙে দিয়েছে ইঁদুরের দল। তার ৫ বিঘা আমন ক্ষেতের প্রায় ৯ শতক জমির কাঁচা ধান কেটে সাবাড় করে দিয়েছে ইঁদুর। এতে তার ক্ষতি হবে। তার জমিতে ১০ মণ ধান কম হবে বলে ধারণা করছেন তিনি।
গোদাগাড়ীর চাদন্দালায় গ্রামের কৃষক তসিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ১২ বিঘা জমিতে আমন চাষ করেছেন। এরমধ্যে প্রায় ১০ থেকে ১৫ শতক জমির কাঁচা ধান কেটে ফেলেছে ইঁদুর।
এসব বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুলল্লাহ আহম্মেদ বলেন, বরেন্দ্র্র অঞ্চলে অনেক স্থানে ঝোপ-জঙ্গলের কারণে ইঁদুরের অত্যাচার বেশি। আমরা কৃষকদের নানাভাবে ইঁদুর নিধনের পরামর্শ দিচ্ছি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied