রূপগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থী নাফিজ ও দুলাল মিয়া নামে দুজন নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালকসহ আরো দুজন আহত হন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ উপজেলার মিয়াবাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে। নাফিস পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার মক্কা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা হাইওয়ে থানার অন্তর্ভুক্ত ভুলতা ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ওমর ফারুক জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকাল ৯টার দিকে পাল্লায় এলাকার রাস্তা দিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভুলতা এলাকা থেকে সিএনজিযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন নাফিজ। ওই সিএনজিতে চালকসহ আরো দুই যাত্রী ছিলেন। এ সময় তারা আধুরিয়া এলাকায় পৌঁছানোমাত্র একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও দুলাল মিয়া মারা যান। চালকসহ এক যাত্রী গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তিনি আরো জানান, পরে খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত সিএনজি ও নিহতদের লাশ উদ্ধার করেন। বর্তমানে নিহতদের লাশ ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে রয়েছে।
এ ব্যাপারে নিহত কলেজ শিক্ষার্থী নাফিজের চাচা সুমন মিয়া জানান, দুর্ঘটনার ব্যাপারে তারা কোনো মামলা-মোকদ্দমা করবেন না।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত