ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আম পেয়ে ‘অভিভূত’ মোদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ১২:৪০

উপহারের আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসূচক একটি চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠিতে তিনি উপহারের আমে ‘অভিভূত’ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গত মার্চ মাসে ঢাকা সফর করেছিলেন মোদি। চিঠিতে তিনি ওই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতিথেয়তার কথাও স্মরণ করেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য গত ৪ জুলাই স্থলসীমান্ত দিয়ে হাঁড়িভাঙা আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্যও আম উপহার পাঠান। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিক্রিয়া জানিয়ে চিঠি লিখেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি ৫ জুলাই তারিখ উল্লেখ করে লেখা ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘বাংলাদেশ থেকে আপনার পাঠানো আম উপহার আমাকে অভিভূত করেছে। এই উপহার আমাকে সম্প্রতি ঢাকা সফরের সময়কার চমৎকার আতিথেয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছে।’

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে বিঘ্ন ঘটলেও আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সকল ক্ষেত্রে সহযোগিতার বিকাশ অব্যাহত রয়েছে। এসব প্রতিবন্ধকতার পরও ফলোআপ আলোচনা ও প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়ায় আমি সন্তুষ্ট।’ নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক স্বার্থে এ সম্পর্ক এগিয়ে নিতে ভারত সরকারের পক্ষে তিনি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করছেন। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮