সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরো ৮ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪০৪ জন।
করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- সদর উপজেলার সাতিয়ানতলা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী মাহফুজা খাতুন (৫০), কলারোয়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে সুরত আলী (৮০), আব্দুল মান্নানের স্ত্রী তাহমিনা খাতুন (৩৫), একই উপজেলার শংকরপুর গ্রামের নজর আলীর ছেলে নাসিম উদ্দিন (৪০), বড়ালী গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রাবেয়া পারভীন (৬৮), আব্দুল মান্নানের স্ত্রী তাহমিনা খাতুন (৩৫), কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল খালেক (৯০), আশাশুনি উপজেলার বাটরা গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোকছেদ আলী গাজী (৬৯) এবং সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার তৈয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম (৬২)।
জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে ৮ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ।
তিনি বলেন, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লিখিতরা গত ২৮ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪ হাজার ১৭৩ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ১ হাজার ১৩৫ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৪৩ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৯ জন ভর্তি রয়েছেন।
এমএসএম / জামান
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার