মাগুরায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার, গুজব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় মাগুরার-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাড. সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরার নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি রের হয়ে শহর প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। মিছিলে জামায়াত-বি.এনপি-=রাজাকার হুঁশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, টুঙ্গিপাড়ার কবর থেকে আন্দোলনের ডাক এসেছে- এ ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামায়াত-বিএনপির দোসরদের হুঁশিয়ারি সংকেত দেয়া হয়।
বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে অ্যাড. সাইফুরজ্জামান শিখর এমপি বলেন, শান্তিপূর্ণ এ দেশে জামায়াত-বিএনপির দোসররা আবার মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা দৃঢ়প্রত্যয়ে বলতে চাই, এ দেশে আর কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হাদার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলী আহমেদ আহাদ, সাকিব হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সালাউদ্দিনসহ অন্যান্য সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied