ছেলেকে আটকে রাখায় অক্সিজেনের অভাবে বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় এএসআই ক্লোজড
সাতক্ষীরায় পুলিশ কর্মকর্তার অমানবিকতায় অক্সিজেনের অভাবে এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত এএসআই সুভাষ শিকদারকে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে তাকে সাতক্ষীরা পুলিশ লাইনসে ক্লোজ করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা মো. রজব আলী মোড়ল (৬৫) বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট দেখা দেয়ায় সিলিন্ডারের সাহায্যে বাড়িতেই তাকে অক্সিজেন দেয়া হচ্ছিল। সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদৌস আলফা ওই বৃদ্ধর জন্য তার ছেলে ওলিউড ইসলামের মাধ্যমে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
সিলিন্ডারের অক্সিজেন শেষ হওয়ার উপক্রম হলে ওলিউড ইসলাম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল একটি খালি সিলিন্ডার দিয়ে একটি নতুন সিল্ডিন্ডার নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে পৌঁছলে সেখানে কর্তব্যরত কাটিয়া পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ শিকদার তাকে দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান। অসুস্থ পিতার জন্য অক্সিজেন লাগবে এজন্য বাড়ি থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে কাগজ আনতে ভুলে গেছেন বলে জানান ওলিউল। এ সময় তিনি আরো বলেন, আমার বৃদ্ধ পিতা মৃত্যুশয্যায়। তার অক্সিজেন ফুরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে না গেলে আমার পিতা মারা যেতে পারেন। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি পরে এসে আপনাকে কাগজ দেখিয়ে যাব। কিন্তু এতে মন গলেনি এএসআই সুভাষ শিকদারের। তিনি এক ঘণ্টারও বেশি সময় ধরে তাকে সেখানে আটকে রাখেন।
একপর্যায় ইটাগাছা এলাকার জনৈক জিয়াউল ইসলাম ঘটনাস্থলে এসে এএসআই সুভাষ শিকদারকে তাকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলে তিনি এক হাজার টাকা দাবি করেন। পরে ২০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেন এএসআই সুভাষ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওলিউল অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন অক্সিজেনের অভাবে তার পিতা মারা গেছেন।
কান্নাজড়িত কণ্ঠে ওলিউল বলেন, আমি পিতার অসুস্থতার কথা বলে পুলিশ কর্মকর্তার কাছে অনেক অনুনয়-বিনয় করেছিলাম। বলেছিলাম অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুত বাড়িতে না গেলে আমার পিতা মারা যাবেন। কিন্তু কোনোভাবেই তার মন গলেনি। যদি সময়মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে যেতে পারতাম তাহলে হয়তো আমার পিতাকে বাঁচানো যেত। তিনি এই অমানবিক ঘটনার বিচার দাবি করেন।
এদিকে এ ঘটনা জানার পর রাতেই সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান ও সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ সময় ঘটনা সম্পর্কে সাংবাদিক ও আশপাশের লোকজনের সাথে কথা বলেন।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান বলেন, কাটিয়া পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ শিকদারকে রাতেই ক্লোজ করা হয়েছে।
এমএসএম / জামান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ