ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

লকডাউনে বিয়ে, ৬০০ অতিথির খাবার বরপক্ষের বাড়িতে পার্সেলের নির্দেশ


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৩:১২
লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা ভেঙে জনসমাগম করে বিয়ের আয়োজন চলছিল সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায়। প্যান্ডেল করে ৬০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করেছিল কনেপক্ষ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে লোকজন জড়ো হতে শুরু করলে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সন্দ্বীপ থানার এসআই হাবিবসহ পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাম্যমাণ আদালত।
 
সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ মামুন। ওই বিয়ে অনুষ্ঠানে ৬০০ অতিথির জন্য রান্না করা সব খাবারও বরপক্ষের বাড়িতে পার্সেলযোগে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বন্ধ করে দেন বিয়ের অন্যসব আয়োজন।
 
তিনি জানান, দাওয়াত দিয়ে জনসমাগম করায় অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। যেহেতু বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক ছিল এবং শুধু কাজী ডেকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে চলে যাবে। সবদিক বিবেচনা করে এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়। এছাড়া বাকি সব আয়োজন বন্ধ করে দেয়া হয়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত