রায়গঞ্জে নিখোঁজের চার দিন পর কৃষকের মৃতদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের চার দিন পর উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা কুণ্ডুপাড়া খাল থেকে এক কৃষকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশ। নিহত কৃষক সাইফুল ইমলাম (৫৫) রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের মৃত আহের আলীর (টুক্কা) ছেলে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকার খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল আহম্মেদকে (২৫) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ায় তার পরিবার থানায় জিডি করে। বুধবার রাতে সন্দেহমূলকভাবে শাকিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে শাকিল হত্যার ঘটনা স্বীকার করে। পরে তার তথ্যমতে সলঙ্গা থানার ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকার খাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) ওয়াসিমুল বারি জানান, উদ্ধারকৃত মৃতদেহটি ময়নাতন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার