মান্দায় দুর্যোগ প্রশমন দিবস পালন
‘দুর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা‘ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এ দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া, র্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা শাকিল হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম প্রমুখ।
অনুষ্ঠানের পর ‘হাতের পরিছন্নতায় এসো- সবে এক হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রত্যেককের একটি করে হাত ধোয়ার স্যাভলন সাবান দেয়া হয়।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে