গোপালপুরে ইউপি নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকে দুই তালুকদার বিজয়ী
টাঙ্গাইলের গোপালপুরে স্থগিতকৃত হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (১২ অক্টোবর) রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এ দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে আনিছুর রহমান তালুকদার হীরা ৬ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান নাছির স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) টেবিল ফ্যান প্রতীকে ৫ হাজার ১৯৯ ভোট পেয়েছেন।
ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৮ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭ হাজার ৯০৬ ভোট।
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ছিল।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান