ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় অবৈধভাবে মা ইলিশ শিকার, ১৪ জেলেকে জরিমানা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৪:২৮

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জালের ফাঁদে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান।

এর আগে বুধবার (১২ অক্টোবর) রাতে উপজেলার যমুনা নদীর গাবসারা ও অর্জুনা নদী এলাকায় মা ইলিশ নিধনরোধে অভিযান চালায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে যৌথ অভিযানে মা ইলিশসহ বিভিন্ন এলাকার ১৪ জেলেকে আটক করে। সেইসাথে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ১৪ জেলেকে ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহত ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ৪ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন