ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ২:১৬

রংপুরের তারাগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে জানা যায়, তারাগঞ্জ উপজেলায় সর্বমোট ৩৪ জন মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেয়া হয়। এরমধ্যে ১৯ জন জীবিত মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ডসহ ডিজিটাল সার্টিফিকেট ও ১৫ জন মৃত মুক্তিযোদ্ধার স্বজনদের  ডিজিটাল সার্টিফিকেট দেয়া হয়। 

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (ডিউক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান লিটন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আলী হোসেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তারাগঞ্জ, হারুন অর  রশিদ বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা শাখা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইজিদ বোস্তামী ভাইস চেয়ারম্যান তারাগঞ্জ উপজেলা পরিষদ, সাবিনা ইয়াসমিন ভাইস চেয়ারম্যান মহিলা তারাগঞ্জ উপজেলা পরিষ,দ আফজালুল হক সরকার, চেয়ারম্যান কুর্শা ইউনিয়ন পরিষদ, আল ইবাদত হোসেন পাইলট, চেয়ারম্যান সয়ার ইউনিয়ন পরিষদ,রবিউল ইসলাম রাসেল, চেয়ারম্যান আলমপুর ইউনিয়ন পরিষদ।

এছাড়াও অনুষ্টানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তারাগঞ্জ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ