ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় মেলায় জুয়া খেলায় পুলিশের ধাওয়া


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ১১:৪৬

শারদীয় দুর্গাপূজা উলক্ষে পাবনা সদর উপজেলার দুবলিয়া মেলাকে কেন্দ্র করে চলছে জুয়ার আসর। জুয়াকে কেন্দ্র কর্রে জুয়াড়িদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। মাঝেমধ্যেই চলছে পুলিশের ধাওয়া। পুলিশ ধাওয়া দিলেও রহস্যজনক ভূমিকায় মেলার আয়োজক কমিটি। 

জানা গেছে, শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে বন্ধ হয়ে যাওয়া দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের অংশে মেলার পেছনে  বেশ কিছুক্ষণ ধরে জুয়াড়িদর ধাওয়া দিতে দেখা যায় পুলিশকে। 

স্থানীয়রা জানান, মেলা শুরুর পর থেকেই কলেজ অংশের পেছনে রাতের আঁধারে চলে হাউজিং জুয়া। এর সঙ্গে মেলার আয়োজক কমিটির বেশ কয়েকজন সদস্য জড়িত। তাদের ছত্রছায়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাত পর্যন্ত চলে এসব জুয়া খেলা। জুয়া খেলা নিয়ে মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রইস উদ্দিন খানের ছেলে ছাত্রলীগ নেতা সিয়াম খান আরেক ছাত্রলীগকর্মী কাওছারকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা শুরু হলেও নীরব ভূমিকায় আয়োজক কমিটি। 

এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক খান এবং কমিটির সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন খানের সঙ্গে একাধিকবার  যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। তবে এর আগে তারা জুয়া খেলার বিষয়টি অস্বীকার করেন। দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের অংশে অবৈধভাবে বসানো মেলা ও জুয়া নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন রইস উদ্দিন খান। এই আওয়ামী লীগ নেতা চলতি বছরের এপ্রিলে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিলেন। 

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জুয়াড়ুদের বসতে দেয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আমরা খুবই শক্ত অবস্থানে রয়েছি। কেউ যদি এমনটা চেষ্টা করে তাহলে তো আমাদের প্রতিহত করা লাগবেই। কেউ গোপনে বসার চেষ্টা করলে আমাদের পুলিশ ব্যবস্থা নেবে। 

তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না মেলার দায়িত্ব থাকা দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ। তিনি বলেন, এ ব্যাপারে আমি এখন পর্যন্ত কিছুই জানি না। সেখানে আমাদের ফোর্স দেয়া আছে তারাও আমাদের কিছু বলেনি। তবে আমরা জুয়া খেলার বিষয়টি নিয়ে শতভাগ তৎপর আছি। 

এর আগে অনুমোদন না থাকায় মেলা উদ্বোধনের ৫ দিন পর গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শওকত মেহেদী সেতুর নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম অভিযান চালিয়ে মেলার এই অংশ বন্ধ করে দেয়।

বন্ধের পর কলেজ অংশের এই মেলা নিয়ে কলেজের অধ্যক্ষ এবং মেলা কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যানের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই অবৈধ মেলার জন্য চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি সিদ্দিক খানকে দায়ী করলেও সিদ্দিক খান পাল্টা কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের দায়ী করেন।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন