কোরবানির পশু বিক্রিতে হতাশায় খামারিরা
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যে আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্য প্রস্তুত করা পশু বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খামারিরা। সর্বাত্মক লকডাউনে কোরবানির হাট বন্ধ থাকায় এলাকার বেশিরভাগ খামারি তাদের পালিত পশু বিক্রি করতে পারেননি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ জানান, এ বছর গোপালপুর উপজেলায় চার শতাধিক খামারে পাঁচ হাজার গরু-ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। যদিও বেসরকারি তথ্যমতে এর পরিমাণ দ্বিগুণের বেশি। ঈদ উপলক্ষে প্রতি বছর খামারি ও কৃষকের বাড়ি থেকেই বেশিরভাগ পশু বিক্রি হয়ে থাকে। এবার ঈদের দুই সপ্তাহ বাকি থাকলেও পশু বিক্রি করতে না পেরে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এবার অধিকাংশ খামারি এখন পর্যন্ত বেপারী কিংবা সাধারণ ক্রেতাদের দেখা পাচ্ছেন না। কয়েকজন খামারি বলেন, তারা ঋণের টাকায় গরু কিনে পালন করেছেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে রয়েছেন।
সাধারণ খামারিরা জানিয়েছেন, যেভাবে করোনার ঢেউ চলছে, তাতে কিভাবে পশুগুলো বিক্রি করবেন তা নিয়ে খুবই উদ্বিগ্ন। উপজেলার একাধিক খামারে গিয়ে দেখা যায়, সেখানে অনেক গরু রয়েছে, যার বেশিরভাগই অবিক্রীত।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied